Take a fresh look at your lifestyle.

এশিয়ান বক্সিং চ্যাম্পিয়নশিপসে সোনা জিতলেন ভারতের লাভলিনা

86

এশিয়ান এলিট বক্সিং চ্যাম্পিয়নশিপস-এ শুক্রবার সোনা জিতলেন ভারতের মহিলা বক্সার লাভলিনা বোরগোহাইন। জর্ডনে আয়োজিত এই টুর্নামেন্টের মহিলাদের ৭৫ কেজি বিভাগে তিনি সোনা পেয়েছেন। হারিয়েছেন উজবেকিস্তানের মহিলা বক্সার রুজমেতোভা সোখিবাকে। খেলার ফল ছিল ৫-০। ৬৯ কেজি বিভাগ থেকে ৭৫ কেজি বিভাগে গিয়ে এটাই তাঁর প্রথম টুর্নামেন্ট ছিল।

এশিয়ান চ্যাম্পিয়নশিপে ভারতের আরেক মহিলা বক্সার মীনাক্ষি ৫২ কেজি বিভাগে রুপো জিতেছেন। ৬৩ কেজি বিভাগে সোনা জিতেছেন পরভীন হুদা।

টোকিও অলিম্পিকসে ব্রোঞ্জ জিতেছিলেন লাভলিনা। এরপর সেইভাবে ভালো পারফর্ম ছিল না লাভলিনার। এশিয়ান চ্যাম্পিয়নশিপে সোনা জিতে তিনি আবার ছন্দে ফিরলেন। এরআগে ২০২০ সালে অলিম্পিকসে গেমসে মহিলাদের ওয়েল্টারওয়েট বিভাগে ব্রোঞ্জ পদক জিতেছিলেন তিনি। ২০২০ সালে অর্জুন পুরস্কারের সম্মানিত হন তিনি।

Comments are closed.