ডাউন সিনড্রোমকে থোড়াই কেয়ার, বাবার হাত ধরে এভারেস্ট জয়ের পথে ৭ বছরের খুদে 

দরকার মনের জোর আর পাহাড় প্রমাণ আত্মবিশ্বাস। তাহলেই সব অসম্ভব সম্ভবে পরিণত হয়। বহু প্রচলিত এই কথাগুলি ফের একবার সত্যি করে দেখাল ইন্দোরের বাবা ছেলের জুটি। সাত বছরের খুদে অবিনাশ তিওয়ারিকে সঙ্গে নিয়ে এভারেস্টে চড়ছেন পেশায় তথ্যপ্রযুক্তি কর্মী আদিত্য তিওয়ারি। বাবা ছেলের জুটির কাজে হতবাক গোটা বিশ্ব।  জন্ম থেকেই আর পাঁচটা বাচ্চার থেকে আলাদা অবিনাশ। … Read more

সুদূর ইংল্যান্ডে রেল স্টেশনের নাম লেখা হল বাংলা হরফে 

খাস কলকাতায় মেট্রো স্টেশনের নাম লেখার সময় ‘বাংলা’ ভাষাকে গুরুত্ব না দেওয়ার অভিযোগে একাধিকবার সরব হয়েছেন অনেকে । এমনকী কলকাতাতেও সাইনবোর্ড, হোডিং, বিজ্ঞাপনে দীর্ঘদিন বাংলা ভাষা উপেক্ষিত। যা নিয়ে অনেকেই দীর্ঘদিন ধরে অনুযোগ জানিয়ে এলেও পরিস্থিতি বিশেষ পাল্টায়নি। এই আবহে ইংল্যান্ডের একটি খবর মন ভালো করবে আপামর বাঙালির। রানীর দেশে আস্ত একটি রেল স্টেশনের নাম … Read more

প্রকৃত মেয়েরাই যেখানে বঞ্চিত, সেখানে রূপান্তরিত নারীর অধিকার চাওয়াটা বিলাসিতা, বলছেন সুচিত্রা দে 

হিরন্ময় দে থেকে নিজেকে সুচিত্রা দে’তে রূপান্তরিত করছেন। মাঝে কেটে গিয়েছে অনেকগুলো বছর। নিজের এই রূপান্তরিত হওয়ার সিদ্ধান্তের জন্য প্রতি পদে তাঁকে বহু লাঞ্ছনার শিকারও হতে হয়েছে। যা নিয়ে সে সময় অজস্র সংবাদমাধ্যমে লেখালেখিও হয়। কিন্তু এত বছর পরেও কি অবস্থার পরিবতর্ন হয়েছে? নারী দিবসে রূপান্তরিত নারী সুচিত্রা দে কথা বললেন TheBengalStory-এর সঙ্গে।  পেশায় শিক্ষিকা … Read more

সুদূর আফ্রিকার একটি দেশ, যেখানকার সরকারি ভাষা বাংলা; জানুন সিয়েরা লিওন’র কথা 

শুধু বাংলা ভাষার দাবিতে লড়াইকে স্বীকৃতি জানিয়েছে গোটা বিশ্বে। আজ পৃথিবীর নানা প্রান্তে বাঙালিরা ছড়িয়ে রয়েছেন। যুগ যুগ ধরে বাঙালিরা নিজেদের মতো করে মাতৃ ভাষাকে ছড়িয়ে দিয়েছেন দেশ থেকে বিশ্বে। ২১ ফেব্রুয়ারি দুই বাংলায় আড়ম্বরের সঙ্গে পালিত হচ্ছে আন্তর্জাতিক মাতৃ দিবস। কিন্তু জানেন কি, শুধু বাংলা দেশ বা পশ্চিমবঙ্গ নয়, সুদূর আফ্রিকাতেও এমন একটি দেশ … Read more

বন্ধুকে কথা দিয়েছিলেন, রেকর্ড সময়ে দৌড় ও জাগলিং-এ গিনেস বুকে নাম লেখালেন ঈশ্বর 

একটি টেবিল টেনিস ব্যাট এবং তার ওপর বল নিয়ে জাগলিং করাটা অতি সাধারণ একটি ব্যাপার। অনেকেই আমরা খেলার ছলে তা করে থাকি। কিন্তু ওই অবস্থায় যদি হাঁটতে হয় এবং সেটা যদি হয় ১ মাইল! ব্যাপারটা তাহলে কার্যত অসম্ভব। কিন্তু রেকর্ড সময়ে এমনই একটি আশ্চর্য কাজ করে গিনেস বুকে নাম তুলেছেন কর্ণাটকের যুবক ঈশ্বর এন। টেবিল … Read more

৯২ বছর বয়সে পেয়েছেন পদ্মশ্রী, প্রৌঢ়ার কাজ অনুপ্রেরণা যোগাচ্ছে দেশবাসীকে 

১৯৪২ সালে মহাত্মা গান্ধী যখন ভারত ছাড়ো আন্দোলনের ডাক দিয়েছিলেন তখন তিনি ১২ বছরের কিশোরী। গান্ধীজির আদর্শে অনুপ্রাণিত হয়ে বিদেশি দ্রব্য বর্জন করতে লাগাতার ৬ মাস চাটাইয়ে শুয়ে ছিলেন। তখন থেকেই পথ চলা শুরু। যা জারি রয়েছে তাঁর এই ৯২ বছর বয়সে এসেও।  দেশ স্বাধীন হওয়ার পরেও সমাজের গরিব, পিছিয়ে পড়া অংশের হয়ে সারাজীবন কাজ … Read more

শিল্পীকে অভিনব শ্রদ্ধা আরেক শিল্পীর, নারায়ণ দেবনাথের স্মরণে বাঁটুল দি গ্রেটের মাটির মূর্তি গড়লেন মৃৎশিল্পী সুবীর পাল

মাত্র ১২ বছর বয়েসে ১৯৮২ সালে ভারত সরকারের প্রতিনিধি হিসেবে লন্ডনে ইন্ডিয়ান ফেস্টিভ্যালে অংশ গ্রহন করেছিলেন। ১৯৯১ সালে পেয়েছেন জাতীয় পুরস্কার। তিনি কৃষ্ণনগরের মৃৎশিল্পী সুবীর পাল। শিশু সাহিত্যিক নারায়ণ দেবনাথকে শ্রদ্ধা জানাতে অভিনব প্ৰন্থা বেছে নিলেন সুবীর। নিজের শিল্পের মাধ্যমেই আপামর বাঙালির শৈশবের জাদুকরকে শ্রদ্ধা জানালেন তিনি।  মঙ্গলবার শিল্পীর প্রয়াণে যখন আপামর বাঙালির মনখারাপ, সেই … Read more

দীর্ঘ ১ দশক সুন্দরবন রক্ষার জন্য লড়ছেন, স্কুল মাস্টার উমাশঙ্কর এখন বাদাবনের মানুষের কাছে ‘ম্যানগ্রোভ ম্যান’ 

সুন্দরবনের রক্ষাকবচ ম্যানগ্রোভ।ভূগোলের শিক্ষক হিসেবে বিলক্ষণ জানতেন এই সত্যটি।তাই নিজের জন্মভূমিকে বাঁচাতে দীর্ঘ ১ দশকের বেশি সময় ধরে প্রায় সাড়ে সাত লক্ষ ম্যানগ্রোভ গাছ লাগিয়েছেন তিনি।সম্প্রতি নিজের এই বিরাট কর্মকাণ্ডের জন্য প্রথম বাঙালি তথা ভারতীয় হিসেবে ওয়ার্ল্ড ওয়াইল্ডলাইফ ফান্ড( ডব্লিউ ডব্লিউ এফ)-এর ড: রিমিংটন পুরস্কার পেয়েছেন উমাশঙ্করের মন্ডল।পেশায় স্কুল শিক্ষক উমাশঙ্কর সুন্দরবনের মানুষের কাছে ‘ম্যানগ্রোভ … Read more

প্রথম ভারতীয় বংশোদ্ভূত নারী হিসেবে দক্ষিণ মেরু অভিযান, বরফ রাজ্যে ইতিহাস গড়লেন হারপ্রীত চান্দি 

টানা ৪০ দিন ৭০০ মাইল একাই ট্রেক করে দক্ষিণ মেরু পৌঁছে গেলেন ব্রিটিশ আর্মি অফিসার হারপ্রীত চান্দি। প্রথম ভারতীয় বংশোদ্ভূত নারী হিসেবে ইতিহাস গড়েছেন তিনি।  বর্তমানে ব্রিটিশ আর্মিতে কর্মরত হারপ্রীত গত বছর নভেম্বর মাসে যাত্রা শুরু করেন। ৩ জানুয়ারি অভিযান শেষে আবেগপ্রবণ হারপ্রীত তাঁর ইনস্টাগ্রাম পোস্টে লেখেন, আমি দক্ষিণ মেরুর বরফ ছুঁতে পেরেছি! এই মুহূর্তে … Read more

এক পোস্টেই মুশকিল আসান, ফেসবুক গ্রুপগুলো যেন আজকের সিধু জ্যাঠা 

তদন্তে সমস্যার মুখোমুখি হলে ফেলুদা সটান গিয়ে হাজির হতেন সিধু জ্যাঠার কাছে। সত্যজিতের সিধু জ্যাঠা বাঙালির কাছে যেন রক্তমাংসের এনসাইক্লোপিডিয়া। যাঁর কাছে সব প্রশ্নের উত্তর মজুত রয়েছে। প্রযুক্তির যুগে ইন্টারনেট কার্যত সিধুজ্যাঠার ভূমিকা নিয়েছে। যদিও অনেক সময় অনেক প্রশ্নের ‘সঠিক’ জবাব ইন্টারনেটও দিতে পারেনা। ধরুন অফ-বিট কোনও জায়গায় ঘুরতে যাবেন, বা এমন কোনও বই যা … Read more

দীর্ঘ ৫০ বছরে বাপুজির বিকল্প মেলেনি, পড়ুন বাঙালির আবেগ হয়ে ওঠা এক কেক’র কথা  

বড়দিন হোক বা নতুন বছর, উদযাপনে কেক অপরিহার্য। যদিও হালফিলে বিয়ে থেকে বিবাহ বার্ষিকি বাঙালি মজেছে কেক প্রেমে। বাহারি সব কেকের সঙ্গে একই ব্যাকেটে তাকে না রাখা গেলেও কেক নিয়ে কথা বলতে গিয়ে বাঙালির বাপুজি প্রীতিকে অস্বীকার করা একপ্রকার অন্যায় হবে। চায়ের দোকানের কাচের বয়াম থেকে কার্যত বাঙালির অন্তরে জায়গা করে নিয়েছে বাপুজি। আর সেই … Read more

৪১ বছর ধরে রোজ ১২ কিমি হেঁটে ‘দুয়ারে’ বই পৌঁছে দিচ্ছেন, পড়ুন এক ‘বইপাগল’ লাইব্রেরিয়ানের কথা 

টানা ৪১ বছর ধরে রোজ নিয়ম করে পড়ুয়াদের দরজায় দরজায় বই পৌঁছে দিচ্ছেন তিনি। যার জন্য তাঁকে রোজই প্রায় ১২ কিমি পথ হাঁটতে হয়। যদিও এই কাজে একটিও ক্লান্ত হন না তিনি। উপরন্ত বইকে সঙ্গী করে গ্রামের পথে পথে হাঁটতে বেশ উপভোগই করেন। রোজই ৬০-৭০ টি বই এবং দুপুরের খাওয়ার সঙ্গে নিয়ে বেরিয়ে পড়েন পি … Read more

সিরাজদ্দৌলার ‘প্রাপ্য সম্মান’ ফিরিয়ে দিতে চান, হীরাঝিল প্রাসাদ বাঁচাতে মুর্শিদাবাদের মাটি কামড়ে লড়াই করছেন সমর্পিতা 

১৭৫০ সালে প্রিয় নাতি সিরাজের আবদার রাখতে নবাব আলীবর্দী খাঁ তৈরি করেছিলেন মনসুরগঞ্জ প্যালেস। যা লোকমুখে হীরাঝিল প্রাসাদ নামে পরিচিত। সিরাজ নিজের পছন্দের মতো করে সাজিয়েছিলেন হীরাঝিল। পলাশীর যুদ্ধে পরাজয়ের পর ১৭৫৭ সালে ২৪ জুন তাঁর স্ত্রীকে নিয়ে হীরাঝিল প্রসাদ ছেড়েছিলেন। এমনকী এই প্রাসাদেই বাংলা-বিহার-উড়িষ্যার নবাব হিসেবে মীরজাফরের অভিষেক হয়েছিল। হিন্দু ও মুসলিম স্থাপত্যরীতিতে তৈরি … Read more

মাটির তৈরি ছোট্ট বাদাম খোলের মধ্যেই ফুটিয়ে তুললেন ‘বাদাম কাকুর মুখ’; ভূবন বাদ্যকারকে অভূতপূর্ব সম্মান নাড়াজোলের বিমানের 

কয়েকদিন আগেই নেট পাড়ায় ঝড় তুলেছিল ভূবন বাদ্যকরের ‘বাদাম বাদাম’ গানটি। বীরভূমের এক অখ্যাত বাদাম ফেরিওয়ালা নিজের গাওয়া গানের জেরে রাতারাতি জনপ্রিয়তার শিখরে পৌঁছে যান। এবার সেই বাদাম বিক্রেতাকে নিজের সৃষ্টির মধ্য দিয়ে অভূতপূর্ব সম্মান জানালেন পশ্চিম মেদিনীপুরের নাড়াজোলের বাসিন্দা বিমান আদক। মাটির তৈরি ছোট্ট বাদাম খোলের উপর বিমানের তৈরি ‘বাদাম কাকুর মুখ’ ইতিমধ্যেই ভাইরাল … Read more

অপরাজেয়: স্বামীর অত্যাচার বাড়ি ছাড়তে বাধ্য করেছিল, সাইকেলে ঘুরে ঘুরে দই বড়া বিক্রি করছেন বিএসসি পাশ সুনীতা

১৯৯৮ সালে বিএসসি পাশ করেন। ইচ্ছে ছিল ডাক্তার হওয়ার। কিন্তু গৃহ শিক্ষক বাবার সামর্থ্য না থাকায়, বিএএস পাস কোর্স নিয়ে গ্র্যাজুয়েশন করেন তিনি। পরে পরিবারের চাপে বিয়ে করতে এক প্রকার বাধ্য হন। যদিও দীর্ঘ ১৭ বছর ধরে শ্বশুর বাড়িতে অত্যাচারিত হয়ে, অবশেষে শশুর বাড়ি ছেড়ে বাপের বাড়িতে ওঠেন। একরত্তি মেয়েকে নিয়ে বাঁচতে সাইকেল করে ঘুরে … Read more

আত্মহত্যা করতে গিয়ে ফিরে এসে ছিলেন, অবসাদ থেকে বাঁচতে সাইকেল সম্বল করে দেশ দেখতে বেরিয়ে পড়লেন কৃষ্ণব্রত 

আজ থেকে তিন মাস আগে সেপ্টেম্বরের ৭ তারিখ মাঝ রাতে বাড়ির কাউকে না জানিয়েই ‘পালিয়ে ছিলেন’। সাইকেল চালিয়ে ১০ টি রাজ্য ঘুরে সদ্য নিজের বাড়িতে ফিরেছেন। TheBengalStory এর সঙ্গে সাইকেল নিয়ে দেশ ভ্রমণের নেপথ্যের গল্প ভাগ করে নিলেন কৃষ্ণব্রত দাস।  হঠাৎ সাইকেল নিয়ে বেরোনোর সিদ্ধান্ত কেন নিলেন? দেখুন বাইকে করে বা অন্যভাবে ঘুরতে যে টাকা … Read more

ছিলেন বহুজাতিক সংস্থার পি-আর ম্যানেজার, হলেন ‘চা ওয়ালা’ ; ‘চুমুকে চমক’ নিয়ে ‘TheBengalStory’-র সঙ্গে কথা বললেন প্রিয়ঙ্কা 

বাঘাযতীন মোড় থেকে গড়িয়ার দিকে ১০ মিনিট হেঁটে গেলেই গাঙ্গুলি বাগান মোড়। বড় রাস্তার ধারেই শহরের ব্যস্ততাকে এড়িয়ে যেন এক টুকরো আলস্যের ছবি। কালো পিচ রাস্তার উপরে কয়েকটি বেতের মোড়া পাতা। তাতে কেউ ধোঁয়া ওঠা চায়ের ভাঁড় হাতে একা বসে। কেউ কেউ আবার প্রিয় জনের সঙ্গে গল্পে মশগুল। দোকানের নাম ‘চুমুকে চমক’। হলুদ সাইন বোর্ড … Read more

দিল্লির নির্ভয়া কাণ্ড তাঁর জীবনের মোড় ঘুরিয়ে দিয়েছিল, অ্যাভিয়েশন ইন্ডাস্ট্রির ঝাঁ চকচকে কেরিয়ার ছেড়ে রেপ ভিকটিমদের বিচারের জন্য লড়ছেন যোগীতা 

১৪ বছর বয়স থেকেই নানান সামাজিক কাজের সঙ্গে যুক্ত রয়েছেন। কিন্তু দিল্লিতে নির্ভয়া কাণ্ড কার্যত তাঁর জীবনের মোড় ঘুরিয়ে দিয়েছে। অ্যাভিয়েশন ইন্ডাস্ট্রির মোটা মাইনের চাকরি, বিলাসবহুল জীবনের মায়া ত্যাগ করে ধর্ষিতা নারীদের সু-বিচার পাইয়ে দিতে লড়াই করছেন। তিনি যোগীতা ভায়ানা। নারীর অধিকার রক্ষার লড়াইয়ে এক পরিচিত নাম।  রাজধানীতিতেই জন্ম, বেড়ে ওঠা। যোগীতা গ্র্যাজুয়েশন করেছেন দিল্লি … Read more

১০-৫ টার চাকরি করেও ঠেলা গাড়িতে বিরিয়ানি বিক্রি করছেন দুই ইঞ্জিনিয়ার, উদ্যোগের নাম ‘ইঞ্জিনিয়ার্স ঠেলা’ 

খাদ্য প্রেমিক অথচ বিরিয়ানি ভালোবাসেন না এমন মানুষ পাওয়া শুধু মুশকিলই নয় কার্যত ‘না মুমকিন’। বড় রেস্তরাঁ থেকে শুরু করে মায় রাস্তার ধারে ঠেলা, বিরিয়ানির গন্ধ খাইয়েওয়ালাদের জন্য এক অন্যরকম আকর্ষণ। আর সেই ঠেলার নাম যদি হয় ‘ইঞ্জিনিয়ার্স ঠেলা’, তাহলে তো বাড়তি কৌতূহল জাগাবে বৈকি। নামের মতোই আকর্ষণীয় ইঞ্জিনিয়ার্স ঠেলা গড়ে ওঠার নেপথ্যের কাহিনীও।  ওড়িশার … Read more

মাসে লক্ষাধিক টাকার চাকরি ছেড়ে ‘রাস্তার ধারে’ মোমো বিক্রি শুরু করেছেন সৌভিক, ‘হৃদয়ে মোমো’র নেপথ্যের গল্প বললেন TheBengalStory-কে  

শান্তিনিকেতনে ঘুরতে গিয়ে শীতের সন্ধ্যায় হাঁটতে হাঁটতে যদি পৌঁছে যান  ডাকঘরের কাছে, উল্টো দিকে দেখবেন একটি টোটো দাঁড়িয়ে। আর পাঁচটা সাধারণ টোটোর থেকে একটু আলাদা দেখতে টোটোর মাথায় জ্বলজ্বল করছে লাল রঙের একটি সাইন বোর্ড। যাতে লেখা রয়েছে ‘হৃদয়ে মোমো’। টোটো ঘিরে মোমো প্রেমীদের ভিড়।  এই ধরণের উদ্যোগের ক্ষেত্রে সাধারণত রান্না-প্রেম কাজ করে। যদিও এক্ষত্রে … Read more