Gold ₹143,800/10g
Silver ₹240.63/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 27°C
2 July 2026

বেহাল কোষাগার, ফের আরবিআইয়ের সঞ্চয়ে হাত কেন্দ্রের? খবর ThePrint সূত্রে, শুরু জল্পনা

এই ইস্যুতেই আরবিআইয়ের প্রাক্তন গভর্নর উর্জিত প্যাটেলের সঙ্গে মতবিরোধে জড়িয়েছিল অর্থ মন্ত্রক

বেহাল কোষাগার, ফের আরবিআইয়ের সঞ্চয়ে হাত কেন্দ্রের? খবর ThePrint সূত্রে, শুরু জল্পনা

দেশের আর্থিক বৃদ্ধির হার কমেছে, বেহাল কর্মসংস্থান, ধুঁকছে কৃষি। নরেন্দ্র মোদী দ্বিতীয়বার ক্ষমতায় ফেরার সঙ্গে সঙ্গেই জোড়া অর্থনৈতিক চ্যালেঞ্জের মুখে পড়েছে। এই প্রেক্ষিতে রিজার্ভ ব্যাঙ্কের শরণ নিতে চলেছে কেন্দ্রীয় সরকার। ইংরেজি নিউজ পোর্টাল ThePrint সূত্রে খবর, চলতি আর্থিক বছরের দ্বিতীয় ত্রৈমাসিকের মধ্যে দেশের সেন্ট্রাল ব্যাঙ্কের সঞ্চয়ের একটি বড় অংশ সরকারি কোষাগারে হস্তান্তর করতে চাইছে কেন্দ্র। বিভিন্ন উন্নয়নমূলক কাজে এই অর্থ ব্যবহার করতে চায় কেন্দ্রীয় সরকার, বলে পোর্টাল সূত্রে খবর।
২০১৮ সালে রিজার্ভ ব্যাঙ্কের সঞ্চয়ের একাংশ সরকারি কোষাগারে চাওয়ায় কেন্দ্রের সঙ্গে সংঘাতে জড়িয়েছিলেন তৎকালীন আরবিআই গভর্নর উর্জিত প্যাটেল। কেন্দ্রের দাবি, আরবিআইয়ের কাছে ৯.৫৯ লক্ষ কোটি টাকার সঞ্চয় রয়েছে। যা মূলত আপৎকালীন সময়ের জন্য রাখা হয়। কেন্দ্রের মত, বিপুল পরিমাণ টাকা আরবিআইয়ের জমা রাখার কোনও প্রয়োজন নেই। তাই এই জমা টাকার প্রায় এক তৃতীয়াংশ, অর্থাৎ, ৩.৬ লক্ষ কোটি টাকা কেন্দ্রকে দিক আরবিআই। একে সংস্থার স্বাধীনতায় হস্তক্ষেপ বলে কেন্দ্রের বিরুদ্ধে অভিযোগ করেছিলেন আরবিআইয়ের প্রাক্তন গভর্নর উর্জিত প্যাটেল। এরপর আরবিআইয়ের প্রাক্তন ডেপুটি গভর্নর রাকেশ মোহনকে আরবিআই কমিটির ভাইস চেয়ারম্যান করা হয়। তাঁদের ৬ সদস্যের কমিটির আগামী একমাসের মধ্যেই এই সংক্রান্ত রিপোর্ট পেশ করার কথা রয়েছে। কিছুদিন আগেই প্রাক্তন অর্থনৈতিক উপদেষ্টা অরবিন্দ সুব্রমনিয়ানও প্রশ্ন তুলেছিলেন, আরবিআইয়ের হাতে এই বিপুল পরিমান আর্থিক তহবিল থাকা নিয়ে।
অন্যদিকে, ক্ষমতায় ফিরেই অর্থনীতিতে জোড়া ধাক্কার মুখে পড়েছে মোদী সরকার। জানুয়ারি থেকে মার্চ, বছরের প্রথম ত্রৈমাসিকেই মুখ থুবড়ে পড়েছে জিডিপি। বর্তমানে ভারতের জিডিপির হার ৫.৮। পাশাপাশি দ্বিতীয়বার ক্ষমতায় আসার দিনই বেকারত্ব নিয়ে সরকারি তথ্য প্রকাশ পেয়েছে। যাতে দেখা গিয়েছে বেকারত্ব হার চার দশকে সর্বোচ্চ। এই প্রেক্ষিতে রিজার্ভ ব্যাঙ্কের সঞ্চয়কে কাজে লাগিয়ে আর্থিক উন্নয়নের চেষ্টা করছে মোদী সরকার।

আরও পড়ুন: পাক অধিকৃত কাশ্মীর নিয়ন্ত্রণ করছে জঙ্গিরা, বিস্ফোরক অভিযোগ সেনাপ্রধানের বিপিন রাওয়াতের

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Nation