Gold ₹144,600/10g
Silver ₹242.02/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 32°C
2 July 2026

ইস্তফা খারিজ করে ফের রাহুল গান্ধীতেই আস্থা কংগ্রেসের, নতুন করে লড়াই শুরুর শপথ

প্রধান বিরোধী দলের মর্যাদা খুইয়েছে কংগ্রেস

ইস্তফা খারিজ করে ফের রাহুল গান্ধীতেই আস্থা কংগ্রেসের, নতুন করে লড়াই শুরুর শপথ

তিনি নিজে না চাইলে কি হবে, দল তাঁকেই চায়। লোকসভা ভোটে শোচনীয় বিপর্যয়ের পরও সভাপতি হিসেবে গান্ধী পরিবারের রাহুলের উপরই ভরসা রাখল কংগ্রেস। পত্রপাঠ খারিজ রাহুল গান্ধীর ইস্তফার প্রস্তাব।
গেরুয়া ঝড়ে কার্যত বেসামাল কংগ্রেস, এই অবস্থায় বৃহস্পতিবার ফল ঘোষণার সময়ই কংগ্রেস সভাপতির পদ ছাড়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন রাহুল গান্ধী। শনিবার দিল্লিতে কংগ্রেসের ওয়ার্কিং কমিটির বৈঠকে নিজের ইস্তফার কথা জানাবেন বলে জানা গিয়েছিল। সেই মতো শনিবার বিভিন্ন রাজ্যের কংগ্রেস নেতৃত্বের উপস্থিতিতে, দলের বিপর্যয়ের নৈতিক দায় নিজের কাঁধে নিয়ে কংগ্রেস সভাপতির পদ থেকে ইস্তফা দেওয়ার ইচ্ছা প্রকাশ করেন রাহুল গান্ধী। সূত্রের খবর, তাঁর ইস্তফার আবেদন পত্রপাঠ বাতিল করে দেন মনমোহন সিংহ, প্রিয়াঙ্কা গান্ধী সহ দলের সিংহভাগ নেতা। সূত্রের খবর, প্রিয়াঙ্কা গান্ধী যুক্তি দেন, রাহুল গান্ধী পদত্যাগ করলে তা হবে বিজেপির ফাঁদে পা দেওয়া। তাঁদের মতে, এর আগে মধ্যপ্রদেশ, ছত্তিশগড় ও রাজস্থানে বিধানসভা ভোটে রাহুলের হাত ধরেই সাফল্য পেয়েছিল কংগ্রেস। আর এই লোকসভা ভোটে বিপর্যয় শুধুমাত্র সভাপতির কারণে হয়নি, এমনটাই মনে করছে কংগ্রেস।
অন্যদিকে বিরোধী দল হিসেবে মান্যতা পেতে হলে, ৫৪৩ টি আসনের ১০ শতাংশ অর্থাৎ ৫৪ টি আসন পেতে হয়, কিন্তু এবারও মাত্র ৫২ টি আসন পেয়ে বিরোধী দলের মর্যাদা খুইয়েছে কংগ্রেস।
তবে ওয়ার্কিং কমিটির বৈঠক শেষে সাংবাদিক বৈঠকে কংগ্রেস মুখপাত্র রণদীপ সুরজেওয়ালা, রাহুলের এই পদত্যাগের বিষয়টিকেই অস্বীকার করেন।

আরও পড়ুন: সংসদে মোদী: এনপিআরে বাবা-মায়ের জন্মস্থান, তারিখ, মাতৃভাষা জানাতেই হবে

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Nation