Take a fresh look at your lifestyle.

‘এমনিতে সোজা হাঁটলেও নায়িকাদের সামনে প্রসেনজিৎ ক্রিসক্রসে হাঁটেন’! দিদি নাম্বার ওয়ানের মঞ্চে বুম্বাদাকে নকল করে তাক লাগালেন ইউটিউবার ঝিলম গুপ্তা, ভাইরাল ভিডিও

191

এই মুহূর্তে বাংলায় অন্যতম জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর বললেই উঠে আসে তার নাম। কারণ লকডাউনের সময় থেকেই সোশ্যাল মিডিয়ায় নিজের রাজত্ব শুরু করেছিলেন ঝিলম গুপ্তা। নানান মজাদার ভিডিওর মাধ্যমে অতি অল্প সময়ের মধ্যেই অনুগামীদের মধ্যে জনপ্রিয় হয়ে উঠতে সক্ষম হয়েছিলেন তিনি। এবার তাকেই জি বাংলার জনপ্রিয় রিয়ালিটি শো দিদি নাম্বার ওয়ান এর মঞ্চে অতিথি হিসেবে উপস্থিত হতে দেখতে পেয়ে দারুন খুশি হলেন অনুগামীরা।

পাশাপাশি নিজের স্বভাব মতোই সেখানেও সকলকে হাসি মজাতে মাতিয়ে রাখতে রাখতে সক্ষম হয়েছিলেন ঝিলম। প্রসঙ্গত টলিউড সুপারস্টার প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে নিয়ে কথা বলতে গিয়ে এদিন ঝিলম জানিয়েছেন তিনি দেখেছেন এমনিতে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় সোজাসুজি হাঁটলেও নায়িকাদের সঙ্গে রোমান্টিক কোন দৃশ্যে অভিনয় করার সময় তিনি ক্যাট ওয়াক করতে শুরু করেন।

এরপরই দিদি নাম্বার ওয়ান এর মঞ্চে হুবহু প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে নকল করে তার মত করে হাঁটতে দেখা যায় ঝিলম গুপ্তাকে। বলাই বাহুল্য তার ভাবভঙ্গি দেখে এদিন হাসিতে ফেটে পড়েছেন দিদি নাম্বার ওয়ান এর সঞ্চালিকা অভিনেত্রী রচনা ব্যানার্জি। পাশাপাশি অভিনেত্রীর সঙ্গে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের একটি গানের তালে পা মেলাতে দেখা গেছে ঝিলমকে। সব মিলিয়ে এ দিন মুহূর্তে ভাইরাল হয়েছে দিদি নাম্বার ওয়ান এর গোটা পর্বটি অনুগামীদের মধ্যে।

Comments are closed.