Take a fresh look at your lifestyle.

ইস্টবেঙ্গল ক্লাবের সংগ্রহশালা উদ্বোধনে মুখ্যমন্ত্রী; ৫০ লক্ষ টাকা আর্থিক অনুদানের ঘোষণা 

124

বুধবার ইস্টবেঙ্গল ক্লাবের নব নির্মিত সংগ্রহশালা উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। রাজা সুরেশচন্দ্র চৌধুরী স্মৃতি স্মারক সংগ্রহালয়ের উদ্বোধন করেন তিনি।পাশাপাশি এদিন ইস্টবেঙ্গল ক্লাবের জন্যও ৫০ লক্ষ টাকার আর্থিক অনুদানের ঘোষণা করেন তিনি। 

মোহনবাগান ক্লাবের নতুন টেন্ট উদ্বোধনের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর পরনে দেখা গিয়েছিল সুবজ মেরুন পাড়ের শাড়ি। এদিন ইস্টবেঙ্গলের অনুষ্ঠানেও দেখা গেল তাঁর পরনে লাল হলুদ পাড়ের শাড়ি। এদিন বক্তব্য রাখতে উঠে একটি স্পোর্ট ইউনিভার্সিটির প্রস্তাব দেন মুখ্যমন্ত্রী। মঞ্চ থেকেই জানান, এ নিয়ে তাঁর শিক্ষামন্ত্রীর সঙ্গে আলোচনা হয়েছে। স্পোর্টস ইউনিভার্সিটি হলে যুবক যুবতীদের খেলার প্রতি আগ্রহ বাড়বে। তাঁরা সেখানে খেলা সংক্রান্ত নানান প্রশিক্ষণ নিতে পারবে বলে মুখ্যমন্ত্রী জানান। ইস্টবেঙ্গলের অনুষ্ঠানে এদিন মুখ্যমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস, ক্রীড়া প্রতিমন্ত্রী মনোজ তিওয়ারি। কলকাতা পুরসভার মেয়র ও রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম। 

Comments are closed.