Gold ₹143,400/10g
Silver ₹240.03/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 28°C
28 June 2026

শুধু করোনা নয়, রাজনৈতিক মহামারির বিরুদ্ধেও লড়ে জিততে হবে, টিএমসিপির সভা থেকে বিজেপিকে নিশানা মমতার

আগামী বছর থেকে ৯ অগাস্ট পালন করা হবে ছাত্র দিবস হিসেবে

শুধু করোনা নয়, রাজনৈতিক মহামারির বিরুদ্ধেও লড়ে জিততে হবে, টিএমসিপির সভা থেকে বিজেপিকে নিশানা মমতার

করোনা মহামারি রুখে দেওয়া যাবে। কিন্তু দেশে এখন চলছে রাজনৈতিক মহামারি। এক ভয়াবহ ভারতবর্ষের দিকে এগিয়ে চলেছি আমরা। এই পরিস্থিতিতে অত্যাচারের বিরুদ্ধে লড়বে ছাত্রছাত্রীরা। ‘আমি বলি হাম করেঙ্গে আর যদি দরকার হয় মরেঙ্গে ভি’। কী বলেন আপনারা?

তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস উপলক্ষ্যে ভার্চুয়াল সভা থেকে বার্তা দিলেন তৃণমূল নেত্রী। বললেন, রাজ্যের তরুণ সম্প্রদায় জোটবদ্ধ হয়ে বিজেপির কালো মুখোশ টেনে খুলে দিন। ভারতবাসীর হৃত স্বাধীনতা ফিরিয়ে দিতে শপথ নিন, ২০২১ সালে ভারতের স্বাধীনতা ফিরিয়ে দেওয়ার। মমতা ব্যানার্জি বলেন, বিজেপি এমন পরিস্থিতি তৈরি করেছে যেখানে সবাই মুখ খুলতে ভয় পাচ্ছে। সংবাদমাধ্যমকে ভয় দেখিয়ে কব্জা করা হচ্ছে। কেউ বিরোধিতার স্বর তুললেই তাঁকে ভয়ঙ্কর আইন প্রয়োগ করে জেলে ঢুকিয়ে মুখ বন্ধ করা হচ্ছে। মমতার কথায়, এখন এক কাপ চা খেতে গেলেও আপনাকে ঠিকুজি কুষ্ঠি জানাতে হবে। আর তা না করলে আপনি বাদ।

এদিন মমতা ব্যানার্জি বলেন, অতিমারি মিটলেই বিজেপি সরকার আবার সিএএ-এনআরসি মানুষের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা হবে। ছাত্র যুবদের কাছে তাঁর আহ্বান, অত্যাচারের বিরুদ্ধে রুখে দাঁড়ান। স্কুল-কলেজ বন্ধ, এখন এলাকার মানুষের পাশে থাকুন। বিজেপির প্রচুর টাকা। তারা ইচ্ছাকৃত ফেক নিউজ ছড়িয়ে উত্তেজনা তৈরির চেষ্টা করবে। ভোট যত এগিয়ে আসবে, বিজেপির ফেক নিউজ ছড়ানো বাড়বে। এর মোকাবিলা করারও দাওয়াই বাতলে দিয়েছেন মমতা ব্যানার্জি। তিনি বলেন, বিজেপির ৫ টি মিথ্যাচারের জবাব দিন ১০ টি সত্যি দিয়ে।

আরও পড়ুন: গান্ধী মূর্তিতে অবস্থান শেষ, রাত ৮ টা থেকে দুই বঙ্গে প্রচারে ঝড় তুলবেন মমতা

কেন্দ্রকে সরাসরি আক্রমণ করে তৃণমূল নেত্রী বলেন, রাজ্যগুলোকে একটিও টাকা দিচ্ছে না কিন্তু কেনা-বেচার খেলায় টাকার অভাব নেই। এদিন নিট-জেইই নিয়েও সুর চড়িয়েছেন মমতা। ভোটের সময় মানুষের কাছে এর উত্তর দিতে হবে বিজেপিকে। পরীক্ষা দিতে গিয়ে একটি পড়ুয়ারও যদি খারাপ কিছু হয়, তার দায় কেন্দ্র নেবে তো? প্রশ্ন মমতার। পাশাপাশি মুখ্যমন্ত্রী মঞ্চ থেকেই পার্থ চ্যাটার্জিকে নির্দেশ দেন, কলেজ-বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নেওয়ার ব্যাপারে। তিনি বলেন, যতটুকু না করলেই নয়, ঠিক ততটাই করতে হবে। অনলাইন বা অফলাইন কিংবা মিশ্র পদ্ধতিতে কীভাবে পরীক্ষা নেওয়া যায় তা খতিয়ে দেখতে বলেন শিক্ষামন্ত্রীকে। পাশাপাশি জানিয়ে দেন, সেপ্টেম্বরে পরীক্ষা হচ্ছে না। পুজোর আগে করা যায় কিনা দেখতে বলেন পার্থ চ্যাটার্জিকে। নরেন্দ্র মোদীকে কটাক্ষ করে মমতার প্রশ্ন, মন কি বাত করার সময় একবার ছাত্রছাত্রীদের মনের কথা জিজ্ঞেস করুন। তাঁরা যা চাইবে আমরা তা মেনে নেব। তাঁরা তো ভাবছে পরীক্ষাকেন্দ্র পর্যন্ত পৌঁছবো কী করে।

এদিন ভার্চুয়াল সভা থেকে মমতার ঘোষণা আগামী ১৬ সেপ্টেম্বর রাজ্যের কৃষিজমির আলে দাঁড়িয়ে কেন্দ্রের কৃষক বঞ্চনার প্রতিবাদ জানাবেন কৃষকরা। সময় বের করতে পারলে অংশ নেবেন মমতাও। আগামী বছর থেকে ৯ অগাস্ট পালন করা হবে ছাত্র দিবস হিসেবে।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Politics