প্রয়াত মুকুল রায়ের স্ত্রী কৃষ্ণা রায়। মঙ্গলবার সকালে চেন্নাইয়ের একটি বেসরকারী হাসপাতালে মৃত্যু হয় তাঁর। মাসখানেক আগেই কোভিডে সংক্রমিত হন কৃষ্ণা রায়। কোভিড মুক্ত হলেও ফুসফুসে প্রবল ক্ষতি হয়েছিল তাঁর।
কলকাতায় বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতাল দীর্ঘদিন ভর্তি ছিলেন তিনি। এরপর আরও ভালো চিকিৎসার জন্য তাঁকে নিয়ে যাওয়া হয় চেন্নাইতে। জানা গিয়েছিল ফুসফুস প্রতিস্থাপন করা হবে মুকুল জায়ার।
বুধবার তাঁর দেহ নিয়ে আসা হবে কলকাতায়। ওইদিনই শেষকৃত্য সম্পন্ন হবে। তাঁর মৃত্যুতে গভীর শোকপ্রকাশ করেছেন তৃণমূল নেতৃত্ব।
আরও পড়ুন: শুভেন্দু-রাজীবকে কালো পতাকা! বারুইপুরের সভা থেকে আনন্দবাজারকে বিঁধলেন মুকুল