Take a fresh look at your lifestyle.

স্বামীর ঠোঁটে ঠোঁট মিশিয়ে চুম্বন খেয়ে ‘করবা চৌথ’ ব্রত ভাঙলেন অভিনেত্রী পূজা বন্দ্যোপাধ্যায়! চরম ঘনিষ্ঠ ছবি তুমুল ভাইরাল সোশ্যাল মিডিয়ায়

185

২০২০ সালে অর্থাৎ গত বছরই লকডাউনে রেজিস্ট্রি করে বিয়ে সেরেছিলেন অভিনেত্রী পূজা বন্দ্যোপাধ্যায় এবং তার দীর্ঘদিনের প্রেমিক অভিনেতা কুণাল ভার্মা। তারপর থেকে সোশ্যাল মিডিয়ায় মাঝেমধ্যেই স্বামীর সঙ্গে ঘনিষ্ঠ ফটো শেয়ার করে নিতে দেখা যেত অভিনেত্রীকে। এবার করবা চৌথ উপলক্ষে স্বামী কুণাল ভার্মার ঠোঁটে ঠোঁট মিশিয়ে চুমু খেতে দেখা গেল অভিনেত্রীকে।

প্রসঙ্গত স্বামীদের মঙ্গল কামনায় কার্তিক মাসের প্রথম পূর্ণিমার পরে কৃষ্ণপক্ষের চতুর্থী তিথিতে মূলত উত্তর ও উত্তর পশ্চিম ভারতে এই ব্রত পালন করে থাকেন স্ত্রীরা। সারা দিন উপোস করে থেকে চাঁদ উঠলে চন্দ্র দেবতার কাছে স্বামীর জন্য মঙ্গল কামনা করে নতুন পোশাক পড়ে মুখোরোচক নানান খাবার দিয়ে উপোস ভাঙতে দেখা যায় স্ত্রীদের।

প্রসঙ্গত বলিউডের অনেক বিবাহিত অভিনেত্রীকেও এই ব্রত পালন করতে দেখা যায়। এবার সেই তালিকায় নাম লেখালেন অভিনেত্রী পূজা বন্দ্যোপাধ্যায়।

প্রসঙ্গত কুনালের সঙ্গে বিয়ের পর সন্তান সম্ভবা হয়ে পড়ার কারণে বেশ কিছুদিন বড় পর্দা থেকে দূরে ছিলেন অভিনেত্রী পূজা বন্দ্যোপাধ্যায়। তবে এবার ওয়েব সিরিজ এবং বিভিন্ন বিজ্ঞাপনের মাধ্যমে আবারও ধীরে ধীরে অভিনয়ের মধ্যে ফিরে আসতে দেখা যাচ্ছে অভিনেত্রীকে। পাশাপাশি এদিন কুনালের সঙ্গে ঘনিষ্ঠ ফটো অভিনেত্রী সোশ্যাল মিডিয়ায় শেয়ার করতেই তা মুহূর্তে ভাইরাল হয়েছে।নেটিজেনরা জানিয়েছেন কমেন্ট বক্সে পূজা এবং কুণালের জুটি তাদের ভীষণ প্রিয়।

 

View this post on Instagram

 

A post shared by Puja Banerjee (@banerjeepuja)

Comments are closed.