Silver ₹74.52/g Kolkata 32°C 9 June 2026

সুপারস্টারকিড দের মতো ওতো লাইমলাইটে থাকেন না! মাতৃত্বের ১৬ বছর পূর্ণ, ১৬’এ পা শ্রীলেখা কন্যার, মেয়ের একরাশ ছবি শেয়ার করলেন অভিনেত্রী, এক গুচ্ছ ছবি পোস্ট শ্রীলেখার

সুপারস্টারকিড দের মতো ওতো লাইমলাইটে থাকেন না! মাতৃত্বের ১৬ বছর পূর্ণ, ১৬’এ পা শ্রীলেখা কন্যার, মেয়ের একরাশ ছবি শেয়ার করলেন অভিনেত্রী, এক গুচ্ছ ছবি পোস্ট শ্রীলেখার

টলিউডের বিতর্কিত অভিনেত্রীদের মধ্যে একজন শ্রীলেখা মিত্র। প্রায়ই নানা কারণে বিতর্কে জড়ান অভিনেত্রী। বিনোদন হোক কিংবা রাজনীতি যেকোনো বিষয়ে স্বাধীন মন্তব্য প্রকাশে সিদ্ধহস্ত অভিনেত্রী। স্বাধীন মত প্রকাশের জন্যই বহু নেটিজেনদের কাছে কটাক্ষের শিকার হতে হয়েছে এই অভিনেত্রীকে। তবে সেইসমস্ত বিষয়ে বিশেষ মাথা ঘামাতে রাজি নন এই টলি অভিনেত্রী। ৪৫ বছর বয়সী অভিনেত্রী শুরুর দিন থেকে আজ পর্যন্ত অভিনয় জগতে নিজের দাপট বজায় রেখেছেন। কয়েকদিন আগেই ‘নির্ভায়া’ ছবিতে অভিনয়ের জন্য ‘তেলেঙ্গানা বেঙ্গলি ফিল্ম ফেস্টিভাল আয়না ২০২১’এ বেস্ট সাপোর্টিং ক্যারেক্টারের অ্যাওয়ার্ড পেয়েছেন অভিনেত্রী।

চলতি বছরের ২৫’শে সেপ্টেম্বর বাবা সন্তোষ মিত্রকে হারিয়েছেন শ্রীলেখা। বাবাকে হারানোর পর মানসিকভাবে একেবারেই ভেঙে পড়েছিলেন তিনি। তারপরে বাবার স্মৃতি মনে নিয়েই কাজে মন দিয়েছেন তিনি। সোশ্যাল মিডিয়ায় বাবা সন্তোষ মিত্রকে নিয়ে মাঝে মাঝে কিছু না কিছু পোস্ট করেন অভিনেত্রী। বাবাকে হারানোর পর তার জীবনে এখন সবথেকে কাছের মানুষ তার মেয়ে ঐশী।

সম্প্রতি শ্রীলেখা কন্যা ঐশী পা দিল ১৬’এ। মেয়ের জন্মদিনে নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে মেয়ের ছোট থেকে এখন পর্যন্ত সমস্ত বয়সের ছবি নেটিজেনদের সামনে মেলে ধরলেন অভিনেত্রী। অন্যান্য স্টার কিডদের মত চর্চার আলোয় থাকতে বিশেষ পছন্দ করেন না ঐশী। কোনদিনই চর্চিত হতে দেখা যায়নি শ্রীলেখা কন্যাকে। অভিনেত্রীও নিজের মেয়েকে মিডিয়ার আলো থেকে কিছুটা হলেও দূরে রেখেছিলেন। সম্প্রতি মেয়ের জন্মদিনে তার সমস্ত বয়সের ছবি শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়ায়। ট্যাগ করেছেন তার প্রাক্তন স্বামী শিলাদিত্য সান্যালকেও।

ঐশীর যখন ৮ বছর বয়স তখনই স্বামী শিলাদিত্যের সাথে ছাড়াছাড়ি হয়ে যায় অভিনেত্রীর। তবে তাদের মধ্যে বিচ্ছেদ ঘটলেও বাবার ভালোবাসা থেকে কখনোই বঞ্চিত হয়নি ঐশী। এখনো মেয়ে ঐশীর জীবনের সমস্ত সিদ্ধান্ত এনারা দুজনে মিলেই নেন।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment

নিজস্ব প্রতিনিধি

দ্য বেঙ্গল স্টোরি সংবাদ বিভাগের নিজস্ব প্রতিনিধি দল। আমরা সর্বদা নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ খবর আপনাদের কাছে পৌঁছে দিতে দায়বদ্ধ।