Silver ₹74.52/g Kolkata 32°C 9 June 2026

‘দ্যুতির গায়ে হলুদে লঙ্কা মেশালো বিনীতা, অপরদিকে খড়িকে ঘরে আটকে রাখলো ঋদ্ধি’! জমজমাট পর্ব গাঁটছড়ায়, ভাইরাল ভিডিও

‘দ্যুতির গায়ে হলুদে লঙ্কা মেশালো বিনীতা, অপরদিকে খড়িকে ঘরে আটকে রাখলো ঋদ্ধি’! জমজমাট পর্ব গাঁটছড়ায়, ভাইরাল ভিডিও

এই মুহূর্তে টিআরপি তালিকার শীর্ষস্থান বিগত বেশ কয়েক সপ্তাহ ধরে নিজের দখলে রাখতে সক্ষম হয়েছে স্টার জলসার ‘গাঁটছড়া’ ধারাবাহিকটি। এবং তার থেকেই প্রমাণ হয়ে গিয়েছে যে সম্প্রচার শুরু হওয়ার অতি অল্প দিনের মধ্যেই দর্শকদের মনোযোগ আকর্ষণ করতে সক্ষম হয়েছে সোলাঙ্কি রায় অভিনীত এই ধারাবাহিক। তবে এবার ধারাবাহিকের নতুন পর্ব তীব্র চাঞ্চল্য সৃষ্টি করলো সোশ্যাল মিডিয়ায়।

প্রসঙ্গত ধারাবাহিকের গল্প অনুযায়ী দর্শকরা এখন দেখতে পাচ্ছেন দিদির সঙ্গে রাহুলের বিয়ে আটকানোর জন্য আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে ধারাবাহিকের নায়িকা খড়ি। কিন্তু অপরদিকে এই বিয়ে যাতে কোনোভাবেই বন্ধ না হয় সেজন্য খড়িকে এবার হাত বেঁধে ঘরে আটকে রাখতে দেখা গেল ঋদ্ধিকে। পাশাপাশি দ্যুতির গায়ে হলুদের মাটিতে লঙ্কা গুঁড়ো মিশিয়ে দিয়েছে বিনীতা।

যে কারণে সেই হলুদ গালে মাখতেই তীব্র ঝালে ছটফট করে উঠতে দেখা যায় দ্যুতিকে। কিন্তু এবারও গোটা দোষ গিয়ে পড়েছে খড়ির উপরে। কারণ সেই গায়ে হলুদের বাটিটা এনে দিয়েছিল। প্রসঙ্গত এদিনের পর্ব দেখে নেটিজেনদের একটি বড় অংশ জানিয়েছেন বারংবার প্রিয় নায়িকাকে অপদস্ত হতে দেখে তাদের অত্যন্ত খারাপ লাগছে।

তাই ধারাবাহিকে নির্মাতা এবং কলাকুশলীদের কাছে তারা অনুরোধ জানিয়েছেন যাতে সমস্ত ষড়যন্ত্র ফাঁস হয়ে যায় এবং আবারো খড়িকে ঋদ্ধি ভুল না বোঝে সেই জন্য।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment

নিজস্ব প্রতিনিধি

দ্য বেঙ্গল স্টোরি সংবাদ বিভাগের নিজস্ব প্রতিনিধি দল। আমরা সর্বদা নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ খবর আপনাদের কাছে পৌঁছে দিতে দায়বদ্ধ।