Take a fresh look at your lifestyle.

আজ থেকে যাত্রা শুরু করল ‘ভারত গৌরব’, এই ট্রেন কোথায় যাবে, ভাড়া কত, জানুন সব তথ্য

এই প্রথম আইআরসিটিসি চালিত ট্রেন বিদেশের মাটিতে চলবে

164

আজ থেকে যাত্রা শুরু করল ‘ভারত গৌরব’ ট্রেন। রামায়ণের যেসব জায়গার নাম উল্লেখ করা আছে, সেইসব জায়গায় ভ্রমণ করা যাবে এই ট্রেনে। নেপালের জনকপুরেও যাবে এই ট্রেন। দিল্লির সফদরজং থেকে মঙ্গলবার ছাড়ে ‘ভারত গৌরব’ ট্রেন।

১৮ দিনের ট্যুর করা যাবে এই ট্রেনে। আইআরসিটিসি-র ভারত গৌরব ট্রেনে আছে ১৪ টি কোচ। ট্রেনের কোচগুলি লখনউয়ের আলমবাগ ওয়ার্কশপে তৈরি করা হয়েছে। সব আধুনিক সুবিধা থাকবে ট্রেনে। রামায়ণে উল্লেখিত যত জায়গা আছে সব ঘুরবে এই ট্রেন। যেমন, অযোধ্যা, বক্সার, কাশী, নাসিক, চিত্রকূট, রামেশ্বরম, শ্রীঙ্গেশ্বর ইত্যাদী স্থান ঘুরবে এই ট্রেন। সবশেষে যাবে সীতার জন্মস্থান নেপালের জনকপুরে। ভাড়া লাগবে ৬২ হাজার টাকা। ট্রেনের প্রতিটি কোচ এসি। থাকবে সিসিটিভি।

ভারত গৌরব ট্রেনের বাইরেও ফুটিয়ে তোলা হয়েছে ভারতের সংস্কৃতিকে। যোগা ও প্রাচীন ভারতের আয়ুর্বেদ শাস্ত্রকে ফুটিয়ে তোলা হয়েছে ছবির মাধ্যমে। টিক তেমন, বিভিন্ন রাজ্যের সংস্কৃতিকেও আনা হয়েছে রং-তুলিতে। আছে তাজমহল, মুঘল আমলের বিভিন্ন স্মৃতিসৌধ। দিল্লির ওয়ার মেমোরিয়ালের ছবিও আঁকা হয়েছে ট্রেনের বাইরে। বিভিন্ন রাজ্যের পোশাকের ছবি আঁকা হয়েছে ট্রেনে। রঙ করা হয়েছে পুরো হলুদ। প্রতিটি কোচে থাকবে ২ জন করে ওয়েটার, একজন হাউজকিপিং স্টাফ ও একজন রক্ষী। ট্রেনে থাকা সব কর্মীদের পরনে থাকবে অফ হোয়াইট পাঞ্জাবী, মেরুন কুর্তা ও অফ হোয়াইট পায়জামা।

Comments are closed.