Take a fresh look at your lifestyle.

ঝড়ে ছিঁড়ে পড়ে বিদ্যুতের তার, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু দু’জনের

118

হরিদেবপুর ঘটনার পুনরাবৃত্তি বাঁকুড়ার। ছেঁড়া তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল দুজনের। বাঁকুড়া সদর থানার ভূতশহর গ্রামের শুক্রবার ঝড়-বৃষ্টির জেরে মাটিতে ছিঁড়ে পড়ে বিদ্যুতের তার।

প্রাতঃভ্রমণে বেরিয়ে মৃত্যু হয় পার্বতী ঘোষ নামে এক মহিলার। তাঁকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন অনন্ত ঘোষ নামে এক প্রতিবেশীর। এর পর এলাকার মানুষ লাঠি দিয়ে বিদ্যুতের তার সরিয়ে ওই দুজনকে উদ্ধার করে বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানেই চিকিৎসকরা দুজনকে মৃত বলে ঘোষণা করে।

ঘটনায় বিদ্যুৎ দফতরের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুলেছেনে এলাকার মানুষ। তাঁদের অভিযোগ, ঝড়বৃষ্টি হলেই ঝুলে পড়ে বিদ্যুতের তার। বিদ্যুৎ দফতরকে বারবার জানানো হলেও কোনও লাভ হয়না। যদিও এনিয়ে এখনই বিদ্যুৎ দফতরের আধিকারিকেরা কিছু বলতে চাননি।

Comments are closed.