Take a fresh look at your lifestyle.

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হবে ২৮ ফেব্রুয়ারি

56

পিছিয়ে গেল রাজ্যের ভোটার তালিকা প্রকাশের দিন। আগামী ২৮ ফেব্রুয়ারি পশ্চিমবঙ্গে প্রকাশিত হবে চূড়ান্ত ভোটার তালিকা। সুপ্রিম কোর্টের নির্দেশের পর মঙ্গলবার এসআইআরের নতুন সূচি প্রকাশ করা হয়েছে, আর তাতেই এই তারিখ ঘোষণা করেছে নির্বাচন কমিশন।
মঙ্গলবার সকালে দিল্লি যান রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজকুমার আগরওয়াল। নির্বাচন সদনে জ্ঞানেশ কুমারদের সঙ্গে বৈঠক শেষ হওয়ার পরই রাজ্যে এসআইআরের পরিবর্তিত সূচি সংক্রান্ত ওই নির্দেশিকা প্রকাশিত হয়।

পরিবর্তিত পরিস্থিতির কথা মাথায় রেখে রাজ্যে এবার একদফায় বিধানসভা নির্বাচন সম্পন্ন করার প্রস্তাব দিয়েছেন সিইও। যদিও কমিশন এরাজ্যে দুই থেকে তিন দফায় নির্বাচন করার চিন্তা-ভাবনা নিয়ে এগচ্ছে বলেই জানা যাচ্ছে। কিন্তু এক বা দুই দফায় ভোট হলে কত সংখ্যক কেন্দ্রীয় বাহিনী পাওয়া যাবে তা নিয়েও প্রশ্ন রয়েছে। কত সংখ্যক স্পর্শকাতর বুথ থাকবে তা যাচাই করেই দফা ঠিক হবে বলে সূত্রের খবর। কমিশনের প্রাথমিক সিদ্ধান্ত অনুযায়ী, প্রথম দফায় ভোট হতে পারে উত্তরবঙ্গের ৮ জেলায়। এছাড়াও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে দু’দফায় ভেঙে ভোট করানোর ভাবনা রয়েছে কমিশনের।

Comments are closed.