Gold ₹144,600/10g
Silver ₹242.02/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 32°C
2 July 2026

ডিম খেলে বাচ্চারা নরখাদক হবে, মন্তব্য মধ্য প্রদেশের বিজেপি নেতার

ফের বিতর্কিত মন্তব্য বিজেপি নেতার

ডিম খেলে বাচ্চারা নরখাদক হবে, মন্তব্য মধ্য প্রদেশের বিজেপি নেতার

উদ্ভট মন্তব্যে কোনও জুড়ি নেই বিজেপি নেতা, মন্ত্রীদের। সেই তালিকায় কে নেই? প্রধানমন্ত্রী থেকে শুরু করে রেলমন্ত্রী পীযূ্য গোয়েল, সাংসদ গিরিরাজ কিশোর ও আরও অনেকে। এবার সেই তালিকায় নাম তুললেন মধ্য প্রদেশ বিধানসভার বিরোধী দলনেতা গোপাল ভার্গব। তাঁর ভাবনা বা মন্তব্য আরও বিচিত্র। গোপাল বলেছেন, ডিম খেলে বাচ্চারা এক সময় নরখাদক হয়ে উঠবে। মধ্যপ্রদেশে মিড ডে মিলের মেনুতে ডিম যুক্ত করায় কমল নাথ সরকারের বিরুদ্ধে এভাবেই বিষোদগার করলেন বিজেপি নেতা গোপাল ভার্গব। মধ্য প্রদেশের কংগ্রেস সরকারকে অপুষ্ট সরকার বলেও কটাক্ষ করেন তিনি।
সম্প্রতি মধ্য প্রদেশের অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলির মিড ডে মিলের মেনুতে ডিম বরাদ্দ করেছে কংগ্রেস সরকার। এই সিদ্ধান্তে বেজায় চটেছেন সেখানকার শীর্ষ বিজেপি নেতা গোপাল। তাঁর বিশ্বাস, শিশুদের ডিম ও মাংস খাওয়ালে ভবিষ্যতে তারা নরখাদকে পরিণত হবে। ওই বিজেপি নেতার মতে, আমিষ খাওয়া ভারতীয় সংস্কৃতির পরিপন্থী।
বুধবার সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বিরোধী দলনেতা বলেন, এর চেয়ে আর কী আশা করা যায় এই ‘অপুষ্ট সরকারের’ কাছ থেকে? তাঁর অভিযোগ, বাচ্চাদের ডিম, মাংস খেতে বাধ্য করে ভারতের সনাতন ধর্মকে নষ্ট করতে চাইছে মধ্য প্রদেশের কংগ্রেস সরকার। বাচ্চাদের খাদ্য তালিকায় ডিম যুক্ত করে মানুষের ধর্মীয় ভাবাবেগ ও বিশ্বাসে আঘাত হানছে এই সরকার।
এর আগে ২০১৫ সালে মধ্যপ্রদেশে বিজেপি সরকারের আমলেও অঙ্গনওয়াড়ি কেন্দ্রে শিশুদের খাদ্য তালিকায় ডিম দেওয়ার কথা ঘোষণা করা হয়। যদিও পরে তা খারিজ করে দেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিংহ চৌহান।
বাচ্চাদের খাদ্য তালিকায় ডিম যুক্ত করা নিয়ে এই বিতর্ক সৃষ্টির কয়েক দিন আগেই প্রকাশিত হয়েছে বিশ্ব ক্ষুধা ও অপুষ্টি সূচক (গ্লোবাল হাঙ্গার অ্যান্ড ম্যালনিউট্রেশন ইনডেক্স রিপোর্ট)। অপুষ্টি, শিশুমৃত্যু-সহ একাধিক মাপকাঠির উপরে ভিত্তি করে তৈরি হওয়া এই বিশ্ব ক্ষুধা সূচকে ১১৭টি দেশের মধ্যে ভারতের স্থান ১০৩ নম্বরে। পাকিস্তান, বাংলাদেশ, চিন, এমনকি পাকিস্তানেরও নীচে নেমে গিয়েছে ভারত।

আরও পড়ুন: রাজ্য স্তরে স্বর্ণপদক প্রাপ্ত অ্যাথলিট এখন ফুড ডেলিভারি বয়

 

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Nation