Gold ₹143,400/10g
Silver ₹239.97/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 29°C
21 June 2026

Lockdown: বাড়ি-বাড়ি মাছ ডেলিভারি সিস্টেম চালু করছে রাজ্য, শহরে গাড়ি করে মাছ বিক্রি করবে মৎস উন্নয়ন নিগম

ন্যায্য মূল্যে মাছ বিক্রির সিদ্ধান্ত মৎস্য দফতরের

Lockdown: বাড়ি-বাড়ি মাছ ডেলিভারি সিস্টেম চালু করছে রাজ্য, শহরে গাড়ি করে মাছ বিক্রি করবে মৎস উন্নয়ন নিগম

করোনা আতঙ্কে লকডাউনে বন্দি রাজ্য তথা দেশ। ৩১ মার্চ, মঙ্গলবার মুখ্যমন্ত্রী রিভিউ মিটিংয়ে স্থির করবেন লকডাউনের দিন আর আরও বাড়ানো হবে কি না। তবে পরিস্থিতিতে যেদিকে তা বৃদ্ধির সম্ভাবনাই বেশি।
এদিকে ভাত থাকলেও বাঙালির মাছে টান পড়েছে। যে পরিমাণ মাছ বাজারে আসছে তা সঙ্গে সঙ্গে উধাও হয়ে যাচ্ছে। এই অবস্থায় শহরবাসীর বাড়িতে মাছ পৌঁছে দেওয়ার উদ্যোগ নিল রাজ্য মৎস্য উন্নয়ন নিগম। এসএফডিসি, নিগমের নিজস্ব অ্যাপের মাধ্যমে ঘরে বসে মাছ অর্ডার করে ফেলতে পারবেন সাধারণ মানুষ। তাছাড়াও লকডাউনের সময় গাড়ি করে কলকাতা ও শহরতলির বিভিন্ন জায়াগায় মাছ বিক্রি করবে রাজ্য মৎস্য উন্নয়ন নিগম। বাজারগুলিতেও নিগমের তরফে মাছ বিক্রি করা হবে।
নিগমের এক কর্তা জানান, শনিবার থেকে শহরে ১০ টি গাড়ি চালু হয়েছে। সোমবার থেকে আরও ১০ টি গাড়ি চলবে। তিনি জানান, নলবনে মৎস্য উন্নয়ন নিগমের বিশাল জলাশয় থেকে শনিবার ভোরে প্রায় ৩০০ কেজি মাছ ধরা হয়েছে। ওই মাছ সে দিন সকালেই ১০ টি গাড়ি করে সল্টলেক, যোধপুর পার্ক, টালিগঞ্জ, যাদবপুরের মতো জায়গায় বিক্রি করা হয়েছে। রবিবার শ্যামবাজার মোড়ে একটি গাড়ি পাঠানো হয় বলে জানান তিনি।
ন্যায্য মূল্যে টাটকা সব মাছ রবিবার থেকে বালিগঞ্জ, কালিঘাট, নিউ টাউনে পাওয়া যাচ্ছে। সোমবার থেকে সারা শহরে ঘুরে ঘুরে মাছ বিক্রি করবে মৎস্য নিগম।
লকডাউনের এই পরিস্থিতিতে যখন বাড়িতে থাকার জন্য সরকার জোর দিচ্ছে, সেই অবস্থায় অ্যাপের মাধ্যমে নিগমের মাছ বিক্রির সিদ্ধান্ত প্রয়োজনীয় পদক্ষেপ বলে মনে করেন রাজ্যের মৎস্যমন্ত্রী চন্দ্রনাথ সিনহা। মন্ত্রী জানান, কলকাতা ছাড়াও জেলায় নিগমের বিভিন্ন জলাশয় থেকে মাছ ধরে তা বিক্রি শুরু হয়েছে। বর্ধমান, বোলপুরেও মাছ বিক্রি হয়েছে। পূর্ব মেদিনীপুরের দিঘা এবং বিভিন্ন জায়গায় জলাশয় থেকে মাছ তুলে মেদিনীপুরে বিক্রির কথা জানিয়েছে মৎস্য উন্নয়ন নিগম।

আরও পড়ুন: ২১ শে জুলাইয়ের কর্মসূচিতে যোগ দিতে বাড়ি থেকে রওনা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Bengal