মৃত্যু হল সিবিআই এর প্রাক্তন ডিরেক্টর রণজিৎ সিনহার। শুক্রবার সকালে মৃত্যু হয় তাঁর। মৃত্যুর একদিন আগে কোভিড রিপোর্ট পসিটিভ আসে।
১৯৭৪-এর ব্যাচের আইপিএস অফিসার, চাকরি জীবনে একাধিক গুরুত্বপূর্ণ পদ সামলেছেন। ২০১৩ সালে সিবিআইয়ের প্রধান হন। মৃত্যুর সময় তাঁর বয়স হয়েছিল ৬৮।
চাকরির শুরুতে ইন্দো টিবেটান বর্ডার পুলিশের প্রধান ছিলেন। রেলওয়ে সিকিউরিটি ফোর্সেরও শীর্ষ কর্তা ছিলেন। রণজিৎ সিনহার আমলে, সিবিআইয়ের ইতিহাসে কয়েকটি হাইভোল্টেজ মামলার তদন্ত হয়।
আরও পড়ুন: রাহুল, সোনিয়ার বিরুদ্ধে ট্যাক্সে কারচুপির অভিযোগ, আয়কর দফতরকে তদন্ত বজায় রাখার নির্দেশ শীর্ষ আদালতের
তিনি ডিরেক্টর থাকাকালীন সিবিআইকে নিয়ে সুপ্রিম কোর্ট বিখ্যাত ‘তোতাপাখি’ মন্তব্য করেছিল।
[আরও পড়ুন- দিলীপ ঘোষের প্রচারে ২৪ ঘণ্টা নিষেধাজ্ঞা কমিশনের]
ইউপিএ জমানায় কয়লা কেলেঙ্কারি নিয়ে রণজিৎ সিনহা তদন্ত করেছিলেন। সিবিআই ডিরেক্টর থাকাকালীন বেশ কিছু বিতর্কও হয় রণজিৎ সিনহাকে নিয়ে।
আরও পড়ুন: ১ ডিসেম্বর থেকে বাড়ছে দূরপাল্লার ট্রেন, রাজ্য থেকে চলবে ৩১ জোড়া দূরপাল্লার ট্রেন, ঘোষণা রেলের
উত্তরপ্রদেশের তৎকালীন মুখ্যমন্ত্রী মুলায়ম সিংহ যাদবের রোজগার বহির্ভুত একটা মামলা তিনি নিতে অস্বীকার করে পুনরায় তদন্তের নির্দেশ দিয়েছিলেন। যা নিয়ে পরবর্তীকালে বিতর্ক হয়।




