Take a fresh look at your lifestyle.

ভয় না পেয়ে এক হাতে বন্দুক অপর হাতে সাপ নিয়েই এগিয়ে গেলেন জওয়ান, ভাইরাল ভিডিও

125

বন্দুক হাতে শুয়ে রয়েছেন এক ভারতীয় জওয়ান। আর ঠিক পাশেই একটি বিষধর সাপ। কিন্তু সাপের ভয় না করেই শত্রুদের হাত থেকে দেশকে রক্ষা করতে প্রাণপন লড়াই এক জওয়ানের। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে একটি ভিডিও। সুরজিৎ চন্দ নামে এক ব্যক্তি শেয়ার করেছেন ওই ভিডিও। যা দেখে শিউরে উঠেছেন দেশবাসী।

ভিডিওতে দেখা যাচ্ছে জঙ্গলের মধ্যে হাতে বন্দুক নিয়ে শুয়ে রয়েছেন এক ভারতীয় জওয়ান। বুকের ওপর ভর দিয়েই ধীরে ধীরে এগিয়ে চলছেন তিনি। তাঁর পাশে থাকা একটি সাপকে ভয় না করে সেটিকে একহাতে ধরে এগিয়ে যেতে থাকেন তিনি। নিমেষেই ভাইরাল হয়ে যায় সেই ভিডিও। মুহূর্তের মধ্যেই দেখে ফেলেন কয়েক লক্ষ দেশবাসী।

সোশ্যাল মিডিয়ায় ভারতীয় জওয়ানদের নিয়ে নানা ধরণের ভিডিও ভাইরাল হয়। কখনও তঁদের দেখা যায় মাইনাস ডিগ্রিতে শীতের মধ্যে স্বাধীনতা দিবস পালন করছেন তাঁরা। আবার কখনও দেখা যায় বরফের ওপর দাঁড়িয়ে হোলি খেলছেন তাঁরা। সবকটা ভিডিও ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। এক হাতে সাপ আর অন্য হাতে বন্দুক নিয়ে বুকের ওপর ভর দিয়ে এগিয়ে চলার ভিডিও বেশ জনপ্রিয় হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

Comments are closed.