Take a fresh look at your lifestyle.

করোনাভাইরাসের তাণ্ডবে স্থগিত টোকিও অলিম্পিক

186

করোনার প্রভাবে শেষ পর্যন্ত স্থগিত ঘোষণা করা হল টোকিও অলিম্পিক। ২০২১ সালে অনুষ্ঠিত হতে পারে এই অলিম্পিক।

করোনাভারাসের কারণে আগেই নিজেদের নাম প্রত্যাহার করে নিয়েছিল কানাডা। তাদের পথ ধরে অস্ট্রেলিয়াও জানিয়েছিল, জুলাই মাসে টোকিও অলিম্পিকে তারা অংশ নেবে না। আপাতত অলিম্পিক স্থগিত না হলে নিউজিল্যান্ডও বয়কটের হুঁশিয়ারি দিয়েছিল। একের পর এক দেশের চাপে শেষ পর্যন্ত টোকিও অলিম্পিক স্থগিত রাখার সিদ্ধান্ত নিল আন্তর্জাতিক অলিম্পিক কমিটি (IOC)।

সোমবার বৈঠকের পর আইওসি-র সদস্য ডিক পাউন্ড জানান, পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী টোকিও অলিম্পিক হচ্ছে না। করোনাভাইরাস সংক্রমণ নিয়ে বিভিন্ন দেশের আবেদনের প্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হল। কিছুদিনের মধ্যে বৈঠক করে পরবর্তী অনুষ্ঠানসূচি ঠিক করা হবে বলে জানান আইওসি-র সদস্য। যদিও করোনার দাপটে আপাতত সেই বৈঠক হওয়ার সম্ভাবনা নেই বলেই খবর। তবে ২০২১ সাল পর্যন্ত যে টোকিও অলিম্পিক পিছিয়ে যাচ্ছে তার স্পষ্ট ইঙ্গিত দিয়েছে আন্তর্জাতিক অলিম্পিক কমিটি।

প্রসঙ্গত, বিশ্বজুড়ে কোভিড-১৯ ছড়িয়ে পড়ার পরিস্থিতিতে বিভিন্ন দেশ ছাড়াও WHO আর্জি জানায় টোকিও অলিম্পিক পিছনোর। অবশেষে তাতে সাড়া দিয়ে বন্ধ রাখা হল ২০২০ সালের অলিম্পিক গেমস।

Comments are closed.