Silver ₹74.52/g Kolkata 32°C 9 June 2026

‘কঙ্গনা ২ টাকারও যোগ্য না, পদ্মশ্রী অনেক দূরের কথা’! সোশ্যাল মিডিয়াতে বিস্ফোরক বিখ্যাত ফিল্ম সমালোচক KRK

‘কঙ্গনা ২ টাকারও যোগ্য না, পদ্মশ্রী অনেক দূরের কথা’! সোশ্যাল মিডিয়াতে বিস্ফোরক বিখ্যাত ফিল্ম সমালোচক KRK

সম্প্রতি আদর্শ নাগরিক হিসেবে পদ্মশ্রী জয় করেছেন বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউত। কিছুদিন আগে জাতীয় পুরস্কারও মিলেছিল তার।এবার গোটা বিষয়টি নিয়ে টুইটারে নিজের ক্ষোভ প্রকাশ করলেন বলিউড ফিল্ম সমালোচক কেআরকে। পাশাপাশি অভিনেত্রী ভারতের জাতীয় সম্মান পদ্মশ্রী কেন পেয়েছেন সে প্রশ্নও তুলতে দেখা গিয়েছে তাকে।

এদিন সোশ্যাল মিডিয়ায় কঙ্গনা পদ্মশ্রী জিততেই একাধিক টুইটের মাধ্যমে তাকে তীব্র আক্রমণ করেন কেআরকে। তিনি জানান কঙ্গনার বিরুদ্ধে একাধিক ঘৃণ্য অভিযোগ রয়েছে। তিনি সোশ্যাল মিডিয়া ব্যবহার করে সংখ্যালঘু সম্প্রদায়ের বিরুদ্ধে ঘৃণার বিষ ছড়িয়েছেন। পাশাপাশি একাধিক বিতর্কিত মন্তব্যের জন্য শেষ পর্যন্ত তাকে টুইটার থেকে বহিস্কৃত করা হয়েছে। এই সমস্ত তথ্য তুলে ধরে কেআরকে প্রশ্ন ছুঁড়ে দেন কেন কঙ্গনাকে পদ্মশ্রী ফেওয়া হল। পাশাপাশি এই সম্মানের মাধ্যমে আসলে ঘৃণ্য অপরাধ কেই প্রশ্রয় দেওয়া হচ্ছে বলে জানান তিনি।

প্রসঙ্গত অভিনেত্রী এই সম্মান মেলার পরে একটি ভিডিওর মাধ্যমে জানিয়েছিলেন আদর্শ নাগরিক হিসেবে এই সম্মান পেয়ে তিনি তার শত্রুদের মুখ বন্ধ করে দিতে সক্ষম হবেন। পাশাপাশি তার যে বন্ধুর থেকে শত্রু বেশি সে কথাও উল্লেখ করতে ভোলেননি তিনি।

এরপরই কেআরকের আক্রমণ তীব্র চাঞ্চল্য ফেলেছে সোশ্যাল মিডিয়ায়। তবে অভিনেত্রীর অনুগামীরা জানিয়েছেন তিনি এই পুরস্কারের সত্যিকারের প্রাপক। কারণ এই মুহূর্তে বলিউডে তার মত ভাল অভিনেত্রী আর কেউ নেই এমনটাই তাদের মত। বলাইবাহুল্য গোটা বিষয়টি এই মুহূর্তে বেশ শোরগোল ফেলে দিতে সক্ষম হয়েছে নেট দুনিয়ায়।

https://twitter.com/kamaalrkhan/status/1458118977780080643?s=20

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment

নিজস্ব প্রতিনিধি

দ্য বেঙ্গল স্টোরি সংবাদ বিভাগের নিজস্ব প্রতিনিধি দল। আমরা সর্বদা নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ খবর আপনাদের কাছে পৌঁছে দিতে দায়বদ্ধ।