Silver ₹74.52/g Kolkata 32°C 9 June 2026

‘আমার স্ত্রী রক্ত বেচে আমাকে তানপুরা কিনে দিয়েছিল’! ‘সারেগামাপা’র মঞ্চে স্ত্রীর আত্মত্যাগের গল্প তুলে ধরলেন গায়ক স্নিগ্ধজিৎ ভৌমিক, সোশ্যাল মিডিয়ায় তুমুল ভাইরাল ভিডিও

‘আমার স্ত্রী রক্ত বেচে আমাকে তানপুরা কিনে দিয়েছিল’! ‘সারেগামাপা’র মঞ্চে স্ত্রীর আত্মত্যাগের গল্প তুলে ধরলেন গায়ক স্নিগ্ধজিৎ ভৌমিক, সোশ্যাল মিডিয়ায় তুমুল ভাইরাল ভিডিও

জি বাংলার জনপ্রিয় রিয়েলিটি শো ‘সারেগামাপা’ দিয়ে খ্যাতির শীর্ষে উঠে এসেছিলেন বাঙালি গায়ক স্নিগ্ধজিৎ ভৌমিক। তার গান সে সময় বাংলার দর্শকদের মন কেড়ে নিতে সক্ষম হয়েছিল। তবে সেবার বিজয়ীর খেতাব জিততে পারেনি এই প্রতিভাবান গায়ক। তবে তাতে কোনো আক্ষেপ নেই তার অনুগামীদের। কারণ এখন বাংলা নয় বরং জাতীয় স্তরের টিভিতে নিয়মিত দেখতে পাচ্ছেন সকলে গায়ক স্নিগ্ধজিৎ ভৌমিককে।

বর্তমানে তিনি হিন্দি ‘সারেগামাপা’র প্রতিযোগী এবং সেখানে নিয়মিত নিজের গানের মাধ্যমে বিচারকদের মন জয় করে নিতে দেখা যাচ্ছে এই গায়ককে। তবে এবার স্নিগ্ধজিৎ সামনে আনলেন তার স্ত্রী অদিতির আত্মত্যাগ এবং সংগ্রামের কথা। জানালেন কিভাবে তার স্ত্রী তাকে সফল হতে সাহায্য করেছেন।

প্রসঙ্গত বলিউড অভিনেতা আয়ুষ্মান খুরানা এবং অভিনেত্রী বাণী কাপুরের সামনে পারফর্ম করতে দেখা গিয়েছিল স্নিগ্ধজিৎকে। তারপর তাদের সামনেই স্ত্রী অদিতির সম্পর্কে কথা বলতে গিয়ে আবেগঘন হয়ে পড়েন গায়ক। জানান আর্থিক অবস্থা ভালো না থাকার কারণে এক সময় বন্ধ হয়ে যেতে বসেছিল তার সঙ্গীত চর্চা।

কিন্তু সে সময় নিজের শরীরের রক্ত বেচে তাকে তানপুরা কিনে দিয়েছিলেন তার স্ত্রী অদিতি। বলাই বাহুল্য স্নিগ্ধজিৎ এবং তার স্ত্রী অদিতির ভালোবাসার কথা আরো একবার মন জয় করে নিয়েছে জাতীয় স্তরের দর্শকদের।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment