Silver ₹74.52/g Kolkata 32°C 9 June 2026

‘আমি অপু বিডিও, বাজাব দুর্নীতির রেডিও’! ‘অপরাজিতা অপু’র নতুন ডায়লগ শুনে হাসির রোল নেটদুনিয়ায়, সোশ্যাল মিডিয়ায় তুমুল ভাইরাল ভিডিও

‘আমি অপু বিডিও, বাজাব দুর্নীতির রেডিও’! ‘অপরাজিতা অপু’র নতুন ডায়লগ শুনে হাসির রোল নেটদুনিয়ায়, সোশ্যাল মিডিয়ায় তুমুল ভাইরাল ভিডিও

এই মুহূর্তে জি বাংলার ‘অপরাজিতা অপু’ ধারাবাহিকটির কথা ঘুরছে দর্শকদের মুখে মুখে। কারণ কিছুদিন আগেই অত্যন্ত অবাস্তব একটি ডব্লিউবিসিএস পরীক্ষার ইন্টারভিউয়ের দৃশ্য দেখিয়ে নেটিজেনদের সমালোচনার শিকার হতে হয়েছিল ধারাবাহিকটিকে। যদিও প্রথমে জি বাংলায় সম্প্রচারিত এই ধারাবাহিকটি টিআরপি তালিকাতে বেশ ভাল ফলাফল করছিল, তবে এবার ক্রমাগত ট্রোলের শিকার হতে হচ্ছে ‘অপরাজিতা অপু’কে।

এবার তেমনই আরেকটি নতুন প্রোমোর জন্য সোশ্যাল মিডিয়ায় কটাক্ষের সম্মুখীন হতে হলো ‘অপরাজিতা অপু’ ধারাবাহিকের নির্মাতাদের। এদিনের নতুন প্রকাশ হওয়া প্রোমোতে দেখা গিয়েছে ধারাবাহিকের মুখ্য ভূমিকার অভিনেত্রী অর্থাৎ ধারাবাহিকের নায়িকা অপু বিডিও হিসেবে কাজ শুরু করেছে। কিন্তু প্রথম দিনেই তার কাছে এসে হাজির হয় স্থানীয় কিছু গুন্ডা।

যারা কিছু ঘুষের পরিবর্তে এলাকার রাস্তার বরাত নিতে চায়। এরপরেই ধারাবাহিকের নায়িকাকে বলতে শোনা যায় যে সে ‘অপু বিডিও, বাজাবে দুর্নীতির রেডিও’। বলাই বাহুল্য নায়িকার মুখে এই ডায়লগ শুনে হাসির রোল উঠেছে নেট দুনিয়ায়। নেটিজেনদের একাংশ মনে করছেন ধারাবাহিকটি আবারও অতিনাটকীয়তার শিকার হয়েছে।

পাশাপাশি কোন বিডিও অত্যন্ত গম্ভীর দৃশ্যে এমন হাস্যকর ডায়লগ কখনোই বলবেন না, এমনটাই মতামত দিয়েছেন ধারাবাহিকের দর্শকরা। বলাই বাহুল্য সব মিলিয়ে এখন ক্রমাগত সোশ্যাল মিডিয়ায় আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে জি বাংলার ‘অপরাজিতা অপু’।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment

নিজস্ব প্রতিনিধি

দ্য বেঙ্গল স্টোরি সংবাদ বিভাগের নিজস্ব প্রতিনিধি দল। আমরা সর্বদা নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ খবর আপনাদের কাছে পৌঁছে দিতে দায়বদ্ধ।