Take a fresh look at your lifestyle.

নেহরু-জিন্নাহ ইস্যুতে মন্তব্যের জন্য দুঃখপ্রকাশ করলেন দলাই লামা

0

নেহরু-জিন্নাহ মন্তব্য নিয়ে বিতর্কের জেরে ক্ষমা চাইলেন দলাই লামা। বুধবার দলাই লামা গোয়ায় মন্তব্য করেছিলেন, ‘গান্ধীজী চেয়েছিলেন নেহরু নন, জিন্নাহ ভারতের প্রধানমন্ত্রী হোন। কিন্তু নেহরু তা হতে দেননি। তাই স্বাধীনতার সময় দেশভাগ আটকানো যায়নি।’ দলাই লামার এই মন্তব্যের পরই তা নিয়ে বিতর্ক শুরু হয়। বেশ কিছু সংগঠন এই মন্তব্যের বিরোধিতা করেন। উষ্মা প্রকাশ করে কংগ্রেসও। শুক্রবার বেঙ্গালুরুতে এক অনুষ্ঠানে যোগ দেন দলাই লামা। সেখানে তিনি বলেন, তাঁর নেহরু-জিন্নাহ ইস্যুতে মন্তব্যের জন্য যদি কারও মনে আঘাত লেগে থাকে তবে তিনি দুঃখিত।

Leave A Reply

Your email address will not be published.