Take a fresh look at your lifestyle.

মুখোমুখি লড়াইয়ে মনোজ-বাবুল, সৌজন্যে অভিষেক ব্যানার্জি; ব্যাপারটা কী? 

166

একই রাজনৈতিক দলের সদস্য তাঁরা। একজন শিবপুরের বিধায়ক তথা রাজ্য মন্ত্রীসভার সদস্য। অন্যজন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী এবং কয়েকদিন আগেই তৃণমূল যোগ দিয়েছেন। মনোজ তিওয়ারি, বাবুল সুপ্রিয় দু’জনেই এবার সম্মুখ সমরে নামতে চলছেন। রাজনীতির ময়দানে নয় যদিও, একে অন্যের বিরুদ্ধে দু’জনকে দেখা যাবে ফুটবলের মাঠে। সৌজন্য ডায়মন্ড হারবারে এমপি কাপ। তৃণমূল সাংসদ অভিষেক ব্যানার্জির উদ্যোগেই ডায়মন্ড হারবারে প্রতিবছর এমপি কাপ ফুটবল টুর্নামেন্ট হয়ে আসছে। 

১০ তারিখ শুক্রবার এমপি কাপ টুর্নামেন্টর উদ্ব্ধন রয়েছে। উদ্ব্ধনী ম্যাচে ডায়মন্ড হারবার ক্লাবের হয়ে খেলবেন বাবুল সুপ্রিয়। আর ফলতার ক্লাবের হয়ে মাঠে নামতে দেখা যাবে রাজ্যের মন্ত্রী মনোজ তিওয়ারিকে। 

নিঃসন্দেহে দুই তৃণমূল নেতার উপস্থিতিতে আকর্ষণীয় হতে চলেছে ম্যাচ। প্রতিবছরই ডায়মন্ড হারবারে তৃণমূল সাংসদ অভিষেক ব্যানার্জির উদ্যোগে এই টুর্নামেন্ট হয়ে থাকে। মাঝে করোনার জন্য দু’বছর বন্ধ ছিল টুর্নামেন্ট। 

Comments are closed.