Gold ₹143,950/10g
Silver ₹240.94/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 28°C
25 June 2026

ভেটকি নয়, ইলিশ নয়… পাতুরি হবে নিরামিষ, নাম তার ছানার পাতুরি

ভেটকি নয়, ইলিশ নয়… পাতুরি হবে নিরামিষ, নাম তার ছানার পাতুরি

বিয়ে বাড়ি থেকে অনুষ্ঠান বাড়ি এখন কমন আইটেম ভেটকি নয়তো ইলিশের পাতুরি। এ তো গেল আমিষ পাতের গল্প। কিন্তু যারা নিরামিষ খায় তাদের জন্য রইল কি? তবে এত ভাবছেন কেন? ছানা দিয়ে বানিয়ে ফেলুন নিরামিষ ছানার পাতুরি।

পুষ্টিগুণে ছানা এক নম্বর। হাড়ের ক্ষয় রোধ করতে ছানা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অতিথি আপ্যায়ন হোক বাড়ির সদস্যদের স্বাদবদল, অতি সহজে, কম উপাদানের এবং অল্প সময়ে বানিয়ে ফেলুন এই পদটি। বিলম্ব না করে দেখে নেওয়া যাক, কি কি দিয়ে এবং কিভাবে তৈরি হবে “ছানার পাতুরি”।

 

আরও পড়ুন: সকালের ব্রেকফাস্ট সারুন “ব্রেড উকমা” দিয়ে

উপকরণ

ছানা: ২০০ গ্রাম

নুন: পরিমাণ মতো

আরও পড়ুন: জানেন, পিটার ক্যাট রেস্তরাঁর চেলো কাবাব তৈরির ইতিহাস, দেখুন ভিডিও

কাঁচালঙ্কা: স্বাদ অনুযায়ী

ময়দা: দেড় চামচ

চিনি: স্বাদ অনুযায়ী

পোস্ত: দেড় চামচ

সাদা সর্ষে: দেড় চামচ

কালো সর্ষে: দেড় চামচ

খানিকটা সরষের তেল

কলাপাতা: দুটো

পদ্ধতি: ছানা থেকে জল ঝরিয়ে সেগুলোকে হাতের তালুর সাহায্যে চ্যাপ্টা করে তৈরি করে নিন। এ বার সাদা সর্ষে, কালো সর্ষে, পোস্ত, কাঁচালঙ্কা একসঙ্গে বেটে নিয়ে পাতুরি মশলার প্রাথমিক ভাগটুকু তৈরি করে নিন। এ বার এর মধ্যে চিনি, নুন ও তেল ভাল করে মাখিয়ে ছানার টুকরোর গায়ে এই মিশ্রণ ভাল করে মাখিয়ে খানিক ক্ষণ রাখে দিন।

এবার কলাপাতাগুলোকে মাঝারি আকারে কেটে ভাল করে ধুয়ে এর মাঝে পুর মাখানো ছানার টুকরোগুলো রেখে ভাল করে চারপাশ মুড়ে সুতো দিয়ে বেঁধে দিন। এই অবস্থায় স্টিমিং করার পাত্রে বসিয়ে পাতুরিকে স্টিমে দিতে পারেন। অথবা বাড়িতে ভাপানোর তেমন আয়োজন না থাকলে একটি ধার উঁচু পাত্রে জল ভরে আঁচ বাড়িয়ে তাকে ফুটতে দিন। জল ফুটতে শুরু করলে সেই ফুটন্ত জলে কলাপাতায় মোড়ানো পাতুরি ভরা টিফিন কৌটো ভাসিয়ে দিন। মিনিট পাঁচেক ভাপানোর পর টিফিন কৌটো খুলে দেখুন পুর ভাল করে মজেছে কি না। প্রয়োজনে আরো খানিক ক্ষণ ভাপিয়ে নামিয়ে নিন। পরিবেশনের আগে চেরা কাঁচালঙ্কা ও সর্ষের তেল ছড়িয়ে পরিবেশন করুন।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Food