Gold ₹143,450/10g
Silver ₹240.12/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 27°C
30 June 2026

করোনায় ঘরবন্দি আমজনতা: ফের টিভিতে রামায়ণ, মহাভারত, সার্কাস, ব্যোমকেশ! দেখে নিন কোন সিরিয়াল কবে, কখন

দূরদর্শনে ফের হাজির একদা জনপ্রিয় একাধিক সিরিয়াল

করোনায় ঘরবন্দি আমজনতা: ফের টিভিতে রামায়ণ, মহাভারত, সার্কাস, ব্যোমকেশ! দেখে নিন কোন সিরিয়াল কবে, কখন

করোনাভাইরাস সংক্রমণ রুখতে দেশজুড়ে লকডাউনে ঘরবন্দি আমজনতা। এই পরিস্থিতে ঘরবন্দি মানুষের মনোরঞ্জনের জন্য রামায়ণ, মহাভারতের মতো দূরদর্শনের জনপ্রিয় সিরিয়ালগুলি ফের হাজির হল টিভির পর্দায়।
শুক্রবার তথ্য ও সম্প্রচার মন্ত্রী প্রকাশ জাভড়েকর একটি ট্যুইটে জানান, ডিডি ভারতীতে ফের হাজির হচ্ছে রামানন্দ সাগরের মহাকাব্যিক সিরিয়াল রামায়ণ। এর কিছুক্ষণের মধ্যে দূরদর্শনের অফিসিয়াল ট্যুইটার হ্যান্ডেল থেকে জানানো হয়, কেবল রামায়ণ নয়, মহাভারতের মতো আরও কয়েকটি জনপ্রিয় সিরিয়াল ফের সম্প্রচারিত হবে ২৮ মার্চ থেকে। কোন কোন সেই সিরিয়াল, সম্প্রচারের সময়ই বা কী, দেখে নিন এক নজরে।

মহাভারত (সম্প্রচারের সময়: প্রতিদিন দুপুর ১২ টা ও সন্ধ্যে ৭ টা)
প্রখ্যাত চিত্র নির্মাতা বি আর চোপড়ার প্রযোজনায় ৯৪ পর্বের মহাকাব্যিক সিরিয়াল ফের হাজির হচ্ছে দূরদর্শনের পর্দায়। প্রত্যেক পর্বে সেই অমোঘ বাণী ‘ম্যায় সময় হুঁ’ আবার  নস্টালজিক টিভিপ্রেমীদের কানে বাজবে।
মহাভারত সিরিয়ালের স্ক্রিপ্ট লিখেছিলেন বিখ্যাত উর্দু কবি রাহি মাসুম রাজা। ভীষ্মের চরিত্রে অভিনয় করেন মুকেশ খান্না, দ্রৌপদীর চরিত্রে রূপা গাঙ্গুলি, দুর্যোধনের ভূমিকায় অভিনয় করেন পুণিত ঈশ্বর। এ ছাড়াও অর্জুনের চরিত্রে ফিরোজ খান, কর্ণের চরিত্রে পঙ্কজ ধীর, যুধিষ্ঠির হন গজেন্দ্র চৌহান। ধৃতরাষ্ট্রের চরিত্রে গিরিজা শঙ্কর, গান্ধারীর ভূমিকায় রেণুকা ইসরানি, কুন্তী নাজনিন, দ্রোণাচার্য হন সুরেন্দ্র পাল এবং শকুনির চরিত্রে অভিনয় করেন গুফি পেন্টাল।
২৮ মার্চ থেকে প্রতিদিন দুটি করে পর্ব দেখানো শুরু হয়েছে দুপুর ১২ টা ও সন্ধ্যে ৭ টায়।

রামায়ণ (সম্প্রচারের সময়: শনিবার থেকে সকাল ৯ টা এবং রাত ৯টা)
রামানন্দ সাগরের লেখা এবং পরিচালিত মহাকাব্যিক সিরিয়ালের জন্য ১৯৮৭-৮৮ সালে রাস্তাঘাট ফাঁকা হয়ে যেত। সারা পাড়ার হয়ত একটি মাত্র টেলিভিশন সেটের সামনে বসে পড়তেন সবাই। সেই আইকনিক সিরিয়াল আবার শুরু হল শনিবার থেকে।
৭৮ এপিসোডের এই সিরিয়ালে রামের ভূমিকায় অভিনয় করেন অরুণ গোভিল, সীতার চরিত্রে দীপিকা চিখালিয়া, লক্ষ্মণের চরিত্রে অভিনয় করেন সুনীল লাহিড়ি। এছাড়া হনুমানের চরিত্রে দারা সিংহ ও রাবণের চরিত্রে অরবিন্দ ত্রিবেদীর অভিনয় দারুণ প্রশংসা পায়।

আরও পড়ুন: পেগাসাস কাণ্ডে তদন্ত কমিশন গঠন মমতার, বললেন আমাদের পদক্ষেপ পথ দেখাবে বাকিদের

সার্কাস ( সম্প্রচারের সময়: ২৮ মার্চ থেকে রাত ৮ টা)
তখনও বলিউডের বাদশা হতে ঢের দেরি শাহরুখ খানের। তবে ফৌজি সিরিয়ালের মাধ্যমে তাঁর চকোলেট লুক দূরদর্শনপ্রেমীদের মনে জায়গা করে নিয়েছিল। এরপর ১৯৮৯ সালে সার্কাস সিরিয়ালে শাহরুখকে দূরদর্শনের পর্দায় হাজির করেন কুন্দন শাহ। নায়ক শেখরণের চরিত্রে অভিনয় করে প্রবল জনপ্রিয় হন এসআরকে। অন্যন্য চরিত্রে অভিনয় করেন আশুতোষ গোয়ারিকর, রেণুকা সাহানে প্রমুখ।

ব্যোমকেশ বক্সী (সম্প্রচারের সময়: শনিবার থেকে সকাল ১১ টা)
লেখক শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের ‘সত্যান্বেষী’ ব্যোমকেশ বক্সী টেলিভিশনের পর্দায়ও প্রবল জনপ্রিয় হয়ে ওঠে রজত কাপুরের হাত ধরে। থিয়েটার অভিনেতা রজত কাপুর এই চরিত্রে অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা পান। ১৯৯৩ সালের সেই ব্যোমকেশ বক্সী আবারও হাজির হচ্ছে ডিডি ভারতীর পর্দায়।

 

আরও পড়ুন: করোনা সংক্রমিত সাংবাদিকের অস্বাভাবিক মৃত্যু, এইমসের গাফিলতি নাকি দৈনিক ভাস্কর থেকে ছাঁটাইয়ের ভ্রূকুটি? সিবিআই তদন্ত দাবি বন্ধুদের

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Nation