Take a fresh look at your lifestyle.

অনলাইনে মদ কিনতে গিয়ে প্রতারিত হলেন শাবানা আজমি

158

অনলাইনে মদের অর্ডার করেছিলেন তিনি। মদের দামও কেটে নেওয়া হয়েছিল তাঁর ব্যাংক ব্যালেন্স থেকে। কিন্তু শেষমেস জিনিস হাতে পেলেন না। সম্প্রতি বলিউড অভিনেতা শাবানা আজমি অনলাইন প্রতারণার শিকার হলেন।
৭০ বছরের প্রবীণ অভিনেতা বৃহস্পতিবার নিজেই টুইট করে জানিয়েছেন এইকথা।

সকলকে সাবধান করে তিনি জানিয়েছেন, ওই অনলাইন প্রতারক সংস্থাকে টাকাও দেওয়া হয়েছিল। অর্ডার করা আইটেম না আসায় বার বার ফোন করা সত্ত্বেও তারা ফোন ধরেনি। অভিনেতা প্রতারক সংস্থার ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বরও ও ফোন নম্বর শেয়ার করেছেন।

তিনি ওপর আরেকটি টুইট করে মুম্বাই পুলিশ ও সাইবার ক্রাইমকে এই প্রতারণার বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার আর্জি জানিয়েছেন।

এর আগেও অনলাইন কেলেঙ্কারির শিকার হয়েছিলেন বলিউড অভিনেতা অক্ষয় কুমার, নার্গিস ফাকরি ও করণ সিংহ গ্রোভার।

Comments are closed.