Take a fresh look at your lifestyle.

বিয়েতে নব দম্পতি উপহার পেলেন পেট্রোল-ডিজেল, ভাইরাল হল ভিডিও

167

অগ্নিমূল্য জ্বালানির। বহুদিন আগেই ১০০ গণ্ডি পেরিয়েছে পেট্রোলের দাম। কোনও কোনও জায়গায় ডিজেলও সেঞ্চুরি হাঁকিয়ে ফেলেছে। এই অবস্থায় বিয়েতে পেট্রোল ও ডিজেল উপহার পেলেন এক দম্পতি। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে এই ছবি। অপূর্ব জয়চন্দ্রন নামে এক মহিলা শেয়ার করেছে একটি ভিডিও। সেখানে দেখা যাচ্ছে, নববিবাহিত দম্পতিকে বোতলে ভরে পেট্রোল ও ডিজেল দিচ্ছে দুই বন্ধু। তামিলনাড়ুর ছিঙ্গালপাট্টু জেলার এই ভিডিও ঝড়ের বেগে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

২২ মার্চ থেকে একটানা বেড়ে চলেছে পেট্রোল ও ডিজেলের দাম। তেলের দাম নিয়ে রীতিমতো উত্তাল হয়ে রয়েছে নেটদুনিয়া। বিরোধিরা নিশানা করেছে মোদী সরকারকে। বিরোধিদের দাবি, চার রাজ্যে ভোট মিটতেই তেলের দাম বাড়িয়েছ মোদী সরকার। কিন্তু, তাই বলে বিয়েতে তেল উপহার। নেট দুনিয়ায় ছড়িয়ে পড়া ভিডিও নিমেষে দেখে ফেলেছেন কয়েক হাজার মানুষ।

Comments are closed.